, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাওয়াকোলায় চেয়ারম্যান পদে সাংবাদিক সায়েমের মনোনয়নপত্র দাখিল




কাওয়াকোলায় চেয়ারম্যান পদে সাংবাদিক সায়েমের মনোনয়নপত্র দাখিল

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০২১, ১৮:৫৭ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক আব্দুস সামাদ সায়েম। সোমবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী এবং ইউনিয়নের সাধারন ভোটারসহ রিটার্নিং অফিসার মো. আজিজার রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। সাংবাদিক আব্দুস আব্দুস সামাদ সায়েম কাওয়াকোলা ইউনিয়নের কৈগারী দোরতা গ্রামের চাঁদমিয়া মুন্সীর সন্তান। আব্দুস সামাদ সায়েম সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক ক্রীড়া এবং সাহিত্য ও পাঠাগার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারী টেলিভিশন নিউজ-২৪ জেলা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল নিউজ দ্য পিপলস নিউজ ২৪ এর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সর্বসময় সাধারন মানুষের পাশে থেকেছেন। এবার নির্বাচনে অন্যান্য প্রার্থীর চেয়ে তিনি এগিয়ে রয়েছেন। একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন সাংবাদিক আব্দুস সামাদ সায়েম।
চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আব্দুস সামাদ সায়েম একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং জনগন ইউনিয়নের শান্তি-শৃংখলা ও উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে স্বতস্ফ’র্তভাবে তাকেই বেছে নিবেন বলে আশা প্রকাশ করেন। নির্বাচিত হলে এলাকার সাধারন মানুষের সুখদুঃখে সবসময় পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন।

মনোনয়ন জমাদানকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান, সহ-সাধারন সম্পাদক আব্দুল মজিদ সরকার, গাজী টিভি ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, বাংলানিউজ ২৪ ডটকমের জেলা প্রতিনিধি স্বপন কুমার দাস, সময় টিভির স্টাফ রিংকু কুন্ডু, ইনডেপেন্ডেন্ট টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি দিলীপ গৌড়, ইনডিপেন্ডডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, যায়যায় দিনের জেলা প্রতিনিধ মোকাদ্দেস আলী, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শিশির আলম, অশোক ব্যানাজী সাংবাদিক আলমগীর হোসেন, নওশাদ আহমেদ, সুজন সরকার, সোহাগ হাসান জয়, হুমায়ুন কবীর সুমন ও ৭১ টিভি রায়গঞ্জ প্রতিনিধি এবং দ্যা পিপলস নিউজ২৪ ডটকমের প্রকাশক সোহেল রানা ও রাব্বি হাসান হৃদয়, কাওয়াকোলা ইউনিয়নের বাসিন্দা হায়দার তালুকদার ও আশরাফুল আলমসহ অন্যার‌্যা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET