, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নয় জনগণের সেবক হতে চাই -আব্দুস সামাদ সায়েম




কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নয় জনগণের সেবক হতে চাই -আব্দুস সামাদ সায়েম

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২১, ১৪:২৪ | 929 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চম ধাপে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র প্রার্থী
সাংবাদিক আব্দুস সামাদ সায়েম (মোটর সাইকেল) প্রতিক। কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছে তিনি।

নির্বাচনী মাঠে একেবারে নতুন মুখ হলেও তিনি সবার পরিচিত মুখ। এলাকার যে কোন মানুষ সমস্যায় পড়লে ছুটে যান তিনি। ইউনিয়নের সকল বয়সী ও শ্রেনী পেশার মানুষের পরিচিত ও আপনজন সাংবাদিক আব্দুস সামাদ সায়েম। চেয়ারম্যান নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশ গ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ আধুনিক ইউনিয়ন পরিষদ গঠন করতে চান। একইসাথে সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধসহ জনসচেতনতামূলক কর্মসুচি গ্রহন করতে চান তিনি।
করোনাকালে তিনি ইউনিয়নবাসীর বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছেন।

এলাকার বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলে জানা গেছে, দক্ষ সংগঠক ও বলিষ্ঠ তারুণ্য নেতৃত্বের কারনে তারা এবার সাংবাদিক আব্দুস সামাদ সায়েমকে ভোট দিতে চায়। কাওয়াকোলা ইউনিয়নের উন্নয়নের জন্য তার বিকল্প নাই। যুব সমাজ, ছাত্র-শিক্ষক, শ্রমিক জনতা, বৃদ্ধ বণিতাসহ সকল শ্রেনী-পেশার মানুষ এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংবাদিক আব্দুস সামাদ সায়েমকে চেয়ারম্যান হিসেবে চায়।

সাংবাদিক আব্দুস সামাদ সায়েম বলেন,আমি নির্বাচিত হলে সারাদেশের মধ্যে উন্নয়নের রোলমডেল হবে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ।
সন্ত্রাস, দূর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হবে কাওয়াকোলা। আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ইউনিয়ন গঠনসহ সকল কর্মকান্ডে জনগনের অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করা আমার লক্ষ্য।

সৎ যোগ্য ও অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার আব্দুস সামাদ সায়েম আরো বলেন,দল মত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিলে অবশ্যই আমি কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হবো। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে অত্র ইউনিয়নে উন্নয়নের নব দিগন্ত সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন ইউনিয়নের বিভিন্নস্তরের মানুষ। কাওয়াকোলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে চাই, সেইসাথে গণমানুষের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহযোগী হতে চাই। ইউনিয়নের মানুষ আমাকে চাইলে ইনশাআল্লাহ আমি অবশ্যই বিজয়ী হবো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET