, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাজিপুরের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের নিকট সহায়তা সামগ্রি পৌছায়নি এখনও




কাজিপুরের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের নিকট সহায়তা সামগ্রি পৌছায়নি এখনও

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৯ ২০২০, ১১:৫৩ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশব্যাপী চলমান করোনা সংকটের কারণে কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছে কাজিপুরের সোয়া দুইশ মোটর সাইকেল শ্রমিক। এ উপজেলার ছয়টি ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলে নিরাপদ ও সহজ চলাচলের একমাত্র মাধ্যম ভাড়ায় চালিত মোটর সাইকেল। উপজেলার নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, মনসুরনগর, খাসরাজবাড়ী ও চরগিরিশ ইউনিয়নের মধ্যে চলাচলের জন্য লোকজন ভাড়ায় চালিত মোটর সাইকেল ব্যবহার করে। এমনকি উপজেলা চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্যও এক চর থেকে অন্য চরে যাতায়াত করেন ভাড়ায় চালিত এই মোটর সাইকেলে।
সরেজমিন গিয়ে জানা গেছে, নাটুয়ারপাড়া ঘাট এলাকায় ৬০ টি, চরগিরিশে ৪০ টি, পানাগাড়ি ঘাটে ৩৪ টি, জৌজিরা ঘাটে ২৩ টি, মনসুরনগরে ২১ টি, খাসরাজবাড়ীতে ২৫টি এবং নিশ্চিন্তপুর ঘাট এলাকা থেকে ১৮ টি মোটর সাইকেল প্রতিদিন চলাচল করে। কিন্তু চলমান সংকটের কারণে প্রশাসন বন্ধ করেছে এসব ভাড়ায় চালিত মোটর সাইকেল চলাচল। ফলে কর্মহীন এই নিম্নমধ্যবিত্ত শ্রেণির চালকগণের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। ভাড়ায় চালিত মোটর সাইকেল শ্রমিক সংগঠনের সভাপতি তোজাম মন্ডল জানান, ‘দুই সপ্তাহ যাবৎ আমাদের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। গাড়ি চালাতে চাইলে পুলিশ বাধা দেয়। অথচ এখনও আমাদের সংসারের কথা কেউই ভাবে না।’ সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন জানান, ‘অনেক পেশার মানুষই ত্রাণ পাচ্ছে। কিন্তু মুখ ফুটে কিছু বলতে না পারায় আমরা এখনও সাহায্য বঞ্চিত আছি। আশা করি সরকার আমাদের দুর্ভোগের কথা চিন্তা করে সহায়তার হাত বাড়াবেন।’
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান
সিদ্দিকী জানান, ‘পর্যায়ক্রমে তাদেরও সহায়তার আওতায় নিয়ে আসা হবে।’ কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী জানান, ‘কাজিপুরের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম ও সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা তালিকা তৈরি করছেন।তারা পাবে।’
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET