কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ করোনায় কর্মহীন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের চারশটি পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। দশ কেজি করে চাল এবং কাজিপুরের এমপি নাসিম সাহেবের নিজস্ব থেকে এক কেজি চিনি ও দুই প্যাকেট সেমাই বিতরণ করা হয়।
বুধবার দুপুরে ত্রাণ বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় তিনি বলেন, ” আপনারা ঘরেই থাকুন, খাবারের দায়িত্ব সরকারের।” জননেত্রি শেখ হাসিনার জনমুখী উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, “যদি আমরা আগামী তিন সপ্তাহ ঘরবন্দী থাকতে পারি তবে করোনা এমনিতেই বিদায় নেবে।”
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ, পবিত্র কুমার শাহা প্রমূখ।
Please follow and like us:









