, , ,

শিরোনামঃ-




কাজিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৯ ২০২০, ১৯:৪৩ | 875 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত গৃহবধূ উপজেলার মনসুরনগর ইউনিয়নের চরশালদহ গ্রামের  সুরুজ্জামানের স্ত্রি নূরজাহান (৩৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় সন্তানের জননী নূরজাহানের ভগ্ন স্বাস্থ্যের কারনে স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া ঝাটি লেগেই থাকতো। একপর্যায়ে গত বৃহস্পতিবার বিকেলে সবার অজানতেই নিজ ঘরের ভিতরে গলায় ফাঁস দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এব্যাপারে পুলিশ বাদি হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
নাটুয়ারপাড়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী গৌতম চন্দ্র মালী জানান, “ময়নাতদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা বিষয়টি জানা যাবে।”
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET