, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাজিপুরে বিএনসিসি’র ‘ব্যাটেলিয়ন ক্যাম্পিং’ শুরু




কাজিপুরে বিএনসিসি’র ‘ব্যাটেলিয়ন ক্যাম্পিং’ শুরু

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২০, ১৭:৩০ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 সিরাজগঞ্জের কাাজিপুরে ৩৩ তম বিএনসিসি ব্যাটেলিয়নের “ব্যাটেলিয়ন ক্যাম্পিং” শুরু হয়েছে।  ক্যাম্পিংয়ে সিরাজগঞ্জ, বগুড়া, নওগা ও জয়পুরহাট জেলার ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ জন ক্যাডেট একজন সার্ভিস অফিসার, ৯ জন বিএনসিসি অফিসার, ১১ জন সামরিক স্টাফ ও ১২ জন সিভিল স্টাফ অংশ নিয়েছেন।
সাতদিন ব্যাপী এই  ব্যাটেলিয়ন ক্যাম্পিং শনিবার (১১ জানুয়ারি)  সকাল দশটায় পরিদর্শন করেন কাজিপুরের সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসময়  সরকারি আকবর আলী কলেজের  প্রফেসর ক্যাপ্টেন এস এম ওয়াহিদুজ্জামান বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ক্যাডেটদের সৎ নিষ্ঠাবান ও ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করার আহ্বান জানান। কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম ক্যাডেটদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে তাদের চরিত্র গঠনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর জীবনী থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET