, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাজিপুরে ভূমি সেবায় গণশুনানীঃ ‘আপনাদের এসিল্যান্ড’




কাজিপুরে ভূমি সেবায় গণশুনানীঃ ‘আপনাদের এসিল্যান্ড’

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০২০, ১৭:৫৮ | 906 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা প্রত্যাশীদের সুষ্ঠু সেবা প্রদানের লক্ষ্যে ‘আপনাদের এসিল্যান্ড’ শিরোনামে গণশুনানী অনুষ্ঠিত হয়। জানা যায়, সহকারি কমিশনার (ভূমি) এর বাস্তবায়নে উপজেলা ভূমি অফিস চত্বরে গোলটেবিলে প্রতি বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই সেবা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) নিজেই। ভূমি অফিসের বিভিন্ন সেবা বিষয়ে সেবা প্রত্যাশিদের মতামত, অভিযোগ, সুবিধা, অসুবিধা প্রভৃতি সরাসরি শ্রবণ ও আইনানুযায়ী তাৎক্ষণিক প্রতিকার বা পরামর্শ প্রদান করা হয় এই শুনানিতে।
কয়েকজন সেবা গ্রহিতার সাথে কথা বললে তারা জানান, আমাদের জমিজমা নিয়ে যত সমস্যা ছিল সব এসিল্যান্ড স্যারের কাছে খুলে বলতে পারছি। তিনি আমাদের সমস্যা সমাধান করে দেন। সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম  বলেন, ভূমি অফিসের সকল প্রকার সমস্যা, অভিযোগ সেবা প্রত্যাশীদের কাছ থেকে সরাসরি শুনে তাৎক্ষণিক প্রতিকার ও পরামর্শ দিয়ে থাকি। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। উল্লেখ্য, এই সেবা পেতে কোন প্রকার লিখিত আবেদন বা কোন লোক ধরতে হয় না।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET