, , ,

শিরোনামঃ-




কাজিপুরে ১২ হাজার কৃষক পেলো প্রণোদনার সার-বীজ 

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৮ ২০২০, ২৩:১৩ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পৌণে বার হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার কৃষি অফিসে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে কৃষি পূনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় রবি ২০২০-২১ মৌসুমের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরিষা, বোরো, গম, চিনাবাদাম, পিয়াজ, মুগ, সূর্যমুখী, টমেটো, মসুর ও খেসারীর বীজ প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম। এসএপিপিও দিলীপ চক্রবর্তির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। প্রথম পর্যায়ে দুইশ কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET