, , ,

শিরোনামঃ-




কাজিপুরে ৩ গ্রাম পুলিশকে সম্মাননা প্রদান

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০২ ২০২০, ১৮:৫৯ | 887 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন কর্তৃক সোমবার (২ মার্চ) ইউনিয়নের জানুয়ারি- ২০২০ এ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ৩ জন গ্রাম পুলিশকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। কাজিপুর উপজেলা পরিষদ চত্বরে সোনামুখী ইউনিয়নের মহল্লাদার রফিকুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়নের দফাদার শহিদুল ইসলাম ও শুভগাছা ইউনিয়নের দফাদার জামিল আক্তারকে এই সম্মাননা স্বারক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর থানার অফিসার ইনচার্জ এ. কে. এম লুৎফর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মজিবুল হক, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET