, , ,

শিরোনামঃ-




কাদের মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক মুজাক্কির মারা গেছেন

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২১, ২৩:৫৩ | 890 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির (২৮) মারা গেছেন। তিনি বার্তা বাজার ডটকমের নিজস্ব প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে নিহত সাংবাদিকের ভাই ফখরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে কোম্পানীগঞ্জের মেয়র আবদুল কাদের মির্জা ও উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে শুক্রবার বিকেল ৫টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরসহ ৪ জন গুলিবিদ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়েছে।

সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে প্রথমে নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সূত্র-কালের কন্ঠ

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET