, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কামারখন্দে সামাজিক দূরত্ব বজায় রেখে উন্নয়নমূলক কাজ করছে এলাকাবাসী




কামারখন্দে সামাজিক দূরত্ব বজায় রেখে উন্নয়নমূলক কাজ করছে এলাকাবাসী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২০, ১৬:২২ | 962 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অঘোষিত লকডাউন চলছে দেশজুড়ে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করলেও, দেশের পরিস্থিতি বিবেচনা করে ছুটি বেড়েই চলছে। কর্মহীন হয়ে পড়া সবাই এখন ঘর বন্দি জীবন কাটাচ্ছেন। অযথা ঘরে বসে না থেকে, এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামের জনসাধারণ। সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে সমাজিক উন্নয়নমূলক কাজ করছেন। ছোট ধোপাকান্দি গ্রামের জনসাধারণ নিজস্ব অর্থায়ন ও শ্রম দিয়ে গ্রামের ভিতর প্রবেশ করার পথটি মেরামত করছেন। যাতে গ্রামের মানুষের চলাচলের বিঘ্ন না ঘটে।
ছোট ধোপাকান্দি জনসাধারণ বলেন, বৃষ্টির দিন ও বর্ষা আসলে গ্রামের মেন রাস্তা থেকে গ্রামের ভিতরে প্রবেশ করার রাস্তাটি একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। একটা বাইসাইকেল ভালোভাবে রাস্তা দিয়ে নেওয়া যায় না।
বর্ষার সময় আসলে রাস্তার পাড় গুলো ভেঙ্গে যায়, বৃষ্টির সময় রাস্তাতে কাদা জমে এতে আমাদের ছেলে মেয়ে দের স্কুল কলেজে যাতায়াতের বিঘ্ন ঘটে। তাই গ্রামের জনসাধারণ দের কে নিয়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে রাস্তাটির মেরামত কাজ চালিয়ে যাচ্ছি।
এ সময়ে রুহুল আমিন বলেন, বর্তমানে আমাদের কাজকর্ম বন্ধ থাকায় সবাই ঘরে বসে আছি। এখন ঝড় বৃষ্টির দিন, গ্রামের কেউ যেন রাস্তাতে বেরিয়ে ভোগান্তির শিকার না হয়। গ্রামের সকলের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET