, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কালিয়া হরিপুর ইউনিয়নে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ




কালিয়া হরিপুর ইউনিয়নে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ২২ ২০২৩, ২১:৫০ | 835 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বিরায়াঘাট, পাইকপাড়া, সফরমোড়,সায়তানতলি, কাশিহাটা, বনবাড়িয়া এলাকা গুলোতে

গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের গণমানুষের নেত্রী ড.জান্নাত আরা তালুকদার হেনরী নির্বাচনী এলাকার ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাত করে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান দুদু, সদস্য শামসুজ্জামান আলো। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, কালিয়া হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক আব্দুল করিম মুন্সি
ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET