, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কাশ্মির ইস্যুতে গোলাপগঞ্জে মাদারিসে কওমিয়ার উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা




কাশ্মির ইস্যুতে গোলাপগঞ্জে মাদারিসে কওমিয়ার উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : অক্টোবর ০২ ২০১৯, ১০:৩৬ | 883 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি: গোলাপগঞ্জে মজলুম মুসলমানদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং কাশ্মিরের ন্যায্য অধিকার প্রতিষ্টার দাবিতে বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১অক্টোবর) বাদ আসর মাদারিসে কওমিয়া গোলাপগঞ্জ এর উদ্যোগে গোলাপগঞ্জ চৌমূহনী থেকে মিছিলটি বের করা হয়। বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মার্ভেলাস টাওয়ারের সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শায়খুল হাদীস মাওলানা হিলাল উদ্দিন আহমদ।

মাওলানা ইকবাল হুসাইন ও মাওলানা ফয়সল আহমদের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কাশ্মীরে মুসলিমদের উপর যে নির্মম নির্যাতন ও গণহত্যা চলছে তা মুসলিম জাতি কোনভাবেই মেনে নেবে না। এমন মানবতা বিরোধী অপরাধের পরও জাতিসংঘ ও ওআইসি’র নির্বিকার ভূমিকায় আমরা হতাশ। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে নীরবতা ভেঙ্গে নির্যাতিত কাশ্মীরী জনতার পাশে দাড়ানোর আহবান জানান।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মতিন শায়খে নাদিয়া, বরায়া বাটুলগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুছ হাফিজ মাওলানা আব্দুল গফফার, গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা আব্দুল জলিল, বিশিষ্ট সাংবাদিক মাওলানা শহিদুর রহমান সুহেদ, খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা কানিশাইলের মুহতামিম মাওলানা ক্বারী মুখতার আহমদ, দেউলগ্রাম মাদরাসার শিক্ষাসচিব হাফিয মাওলানা আলী আহমদ, ঢাকাদক্ষিন বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা খায়রুল আমীন মাহমুদী, মাওলানা কায়সান মাহমুদ আকবরী প্রমুখ। প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল শেষে মোনাজাত পরিচালনা করেন প্রবীণ আলেম মাওলানা নজীর আহমদ বারকোটি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET