মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া।
সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন মাধ্যমে নিজেদের প্রার্থী হওয়ার আত্মপ্রকাশ করে যাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীর মধ্যে দক্ষিণ ধূরুংয়ের গরীব-দুঃখি, মেহনতি, কৃষক-শ্রমিক মানুষের স্বার্থে অন্যায়, অবিচার, অনিয়মের বিরুধ্যে রুখে দাড়ানো ও দুর্নীতি, দালাল এবং জোয়াখেলা মুক্ত ইউনিয়ন করতে স্বতন্ত্রভাবে ইউপি নির্বাচনের “চেয়ারম্যান প্রার্থী” হওয়ার ঘোষণা দিলেন জনপ্রিয় সাবেক সফল ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদ।
২৮ ফেব্রুয়ারী সন্ধায় ধূরুং বাজার নিজ অফিস কার্যালয়ের মিলনায়তনে দক্ষিণ ধূরুং ৭নং ওয়ার্ডের যুব সমাজদের নিয়ে এক মতবিনিময় সভায় সাবেক সফল ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদ “চেয়ারম্যান প্রার্থী” হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি এলাকার সর্বস্থরের জনসাধারনের কাছে দোয়া ও সমর্থন চেয়ে জনগণকে গুজবে কান না দিয়ে ঐক্য বদ্ধভাবে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ ধূরুং ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল হক, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক।
Please follow and like us:









