, , ,

শিরোনামঃ-




কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫০

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ২৫ ২০১৮, ১২:৪৭ | 872 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে অর্ধশত যাত্রী। শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ও রায়পুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১০জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর পৌনে ৫টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে ওই বাসের ২ যাত্রী নিহত হন।

 

নিহতরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ইয়াছিন মিয়া ও বগুড়ার সোনাতলা এলাকার জামাল উদ্দিন। এ ঘটনায় বাসের অন্তত ২০ যাত্রী আহত হন।

 

অপরদিকে সকালে মহাসড়কের একই উপজেলার রায়পুর এলাকায় চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসের অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা।

 

হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উভয় দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET