, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুমিল্লা নাঙ্গলকোটে অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণের চেষ্টা,আটক ৩




কুমিল্লা নাঙ্গলকোটে অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণের চেষ্টা,আটক ৩

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৫ ২০১৯, ২৩:৪৫ | 890 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিনিধি- কুমিল্লার নাঙ্গলকোটে অষ্টম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের চেষ্টাকালে তিন জনকে আটক করেছে স্থানীয়রা। পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের মাহিনী বাজারে।
জানা যায়, উপজেলার মনতলী রহমানীয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী পরীক্ষা শেষে বাড়ী ফেরার পথে শান্তির বাজার এলাকায় পৌঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা অপহরণ কারীরা জোর পূর্বক একটি এ্যাম্বুলেন্সে (ঢাকা মেট্রো-চ ১৩-২২৭৭) তুলে নিয়ে যায়। পরে তার সাথে থাকা অপর ছাত্রীদের শোর চিৎকারে স্থানীয়রা ধাওয়া করে মাহিনী বাজার নামক স্থানে গিয়ে তাদের আটক করে। বিক্ষুব্ধ জনতা অপহরণ কারীদের গণধোলাই ও তাদের ব্যবহৃত এ্যম্বুলেন্সটি ভাংচুর করে। পরে তাদেরকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট হস্তান্তর করে।
আটকৃতরা হলেন উপজেলার মক্রবপুর ইউপির মাইরাগাঁও গ্রামের সাইদ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৭), পৌর সদরের নতুন হরিপুর গ্রামের শাহজাহানের ছেলে এ্যাম্বুলেন্স চালক মো: সাইফুল (২৫) ও দৌলখাঁ গ্রামের হানিফের ছেলে উপজেলা সদরের ডা: জামান্স কিন্ডার গার্টেনের শিক্ষক মেহেদী হাসান (২১)।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পিপিএম বলেন, স্থানীয় জনতা তিন জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET