১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কুমিল্লা-১০ আসনে অর্থমন্ত্রী’সহ ৭ প্রার্থীর মনোনয়ন জমা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০১ ২০২৩, ২১:২৩ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ-লালমাই) আসনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল’সহ ৭ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রর্থীরা এ মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে বাদ না পড়লে অর্থমন্ত্রীর সাথে ভোট লড়াইয়ে অংশগ্রহণ করবে ৬ প্রার্থী। এ আসনে মনোনয়ন জমা দেয়া প্রার্থীদের মধ্যে ৬ জন বিভিন্ন দল থেকে ও ১জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমা দেয়া প্রর্থীরা হলো সাবেক ৪ বারের সংসদ সদস্য এবং সাবেক পরিকল্পনা মন্ত্রী ও বর্তমান অর্থমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিসেস জোনাকী হুমায়ুন, বাংলাদেশ জাকের পার্টি’র জাহাঙ্গীর আলম, গণফোরামের শহিদুল ইসলাম ভূঁইয়া, তৃণমূল বিএনপি’র আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ কংগ্রেস এর কামারুজ্জামান বাবলু ও স্বতন্ত্র প্রার্থী এম অহিদুর রহমান।
কুমিল্লা-১০ সংসদীয় আসনের বর্তমান ভোটার ৬ লাখ ২১ হাজার ৩২২ জন। এর মধ্যে সদর দক্ষিণ ও লালমাই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ৫৯৪ জন। নাঙ্গলকোট উপজেলায় ভোটার ৩ লাখ ৩০ হাজার ৭২৮ জন। সদর দক্ষিণ ও লালমাই উপজেলার ছেড়ে নাঙ্গলকোট উপজেলায় ৪০ হাজার ১৩৪ ভোট বেশী। প্রার্থীদের মধ্যে নাঙ্গলকোট উপজেলার-৫, লালমাই উপজেলার-১ ও সদর দক্ষিণ উপজেলার-১ প্রার্থী রয়েছে।
নাঙ্গলকোটের প্রার্থীরা হলেন উপজেলার বাঙ্গড্ডা গ্রামের বাংলাদেশ জাকের পার্টি’র জাহাঙ্গীর আলম, ঢালুয়া গ্রামের গণফোরামের শহিদুল ইসলাম ভূঁইয়া, নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর গ্রামের তৃণমূল বিএনপি’র আবুল কাশেম মজুমদার, রায়কোট দক্ষিণ ইউনিয়নের ঝাটিয়া পাড়া গ্রামের বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী কামারুজ্জামান বাবলু ও একই ইউনিয়নের শ্যামিরখিল গ্রামের স্বতন্ত্র প্রার্থী এম অহিদুর রহমান।
লালমাই উপজেলার প্রার্থী হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তাঁর বাড়ি ওই উপজেলার দুতিয়াপুর গ্রামে। এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মিসেস জোনাকী হুমায়ুনের বাড়ি সদর দক্ষিণ উপজেলায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET