, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুমিল্লা-২ এর সাংসদের অর্থায়নে কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ




কুমিল্লা-২ এর সাংসদের অর্থায়নে কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৯ ২০২০, ১৭:০৮ | 982 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার তিতাসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে” স্থানীয় এমপির নিজস্ব তহবিল থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে খাদ্য সংকট মোকাবেলায় ৯টি ইউনিয়নের ২৭০ জন অসহায় দরিদ্র কৃষকের মাঝে বিনামূল্যে সবজি ফসলের বীজ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে তিতাস উপজেলা পরিষদ মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন, কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য, সেলিমা আহমাদ (সিআইপি)।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তিতাস এর বাস্তবায়নে বীজ বিতরনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোসামৎ রাশেদা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী এবং সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাসিন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, কৃষি সম্প্রসারণ অফিসার মো.আমজাদ হোসেন চৌধুরী,উপসহকারী কৃষি অফিসার বাবুল চন্দ্র তালুকদার এবং কৃষক কৃষানীগন।
এছাড়াও জানা গেছে গত ১৭ মে রবিবার হোমনায় উপজেলা পরিষদ মাঠে এমপির নিজস্ব তহবিল থেকে ৪০০শ” অসহায় দরিদ্র কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরণ করা হয়।
বীজ রোপন করে যারা ভালো সবজি ফলাবে তাদেরকে ৫ হাজার টাকা পুরস্কৃত করা হবে বলে জানান এমপি সেলিমা আহমাদ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET