, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রলীগের কমিটি নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন ! 




কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রলীগের কমিটি নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন ! 

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২০, ১৭:৪৭ | 945 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে  ধোঁয়াশা যেন কাঁটছে না। একের পর এক নানা নাটকের মঞ্চায়ন মঞ্চস্থ হতে দেখা যাচ্ছে ।সদ্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার পরদিনই বয়স সংক্রান্ত জটিলতার কারনে অব্যহতি দেওয়া হয় সভাপতিকে এম এম মেহেদী হাসান কে।অপরদিকে মাদকাসক্ত প্রমাণিত হওয়ায় স্থগিত কমিটির সাধারন সম্পাদক মোঃ আলী হোসেনকে সদ্য ঘোষিত কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।
জানা যায়,গত ০৪/০৬/২০১৯ ইং তারিখে জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াছির আরাফাত ও সাধারন সম্পাদক সাদ আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য দুই সদস্য বিশিষ্ট কমিটিতে  কুমারখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে এস এম মেহেদী ও সাধারন সম্পাদক হিসেবে মোঃ আলী হোসেন কে অনুমোদন দেওয়া হয়। কিন্তু অছাত্র,ব্যবসায়ী,মাদকসেবীদের দিয়ে কমিটি গঠনের অভিযোগ তুলে অনুমোদনের পরদিনই বিক্ষোভ সমাবেশ ও আন্দোলনে মাঠে নামে পদ বঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

আন্দোলনের তোপের মুখে গত ০৯/০৬/২০১৯ ইং তারিখে জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হাসিবুল ইসলাম সুইট স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সদ্য ঘোষিত কুমারখালী উপজেলা ছাত্রলীগ নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তা নিরোধের জন্য তদন্ত কমিটির নিরপেক্ষ তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কুমারখালী উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার।

৬ মাস অতিবাহিত হয়ে গেলেও কুমারখালী ছাত্রলীগের কার্যক্রম চলে গিয়েছিল প্রায় বিলুপ্তির পথে।অবশেষে নানা জল্পনা- কল্পনা কাঁটিয়ে হঠাৎ গত ০৯/০১/২০২০ ইং তারিখে স্থগিত কমিটি তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে  উপজেলা ছাত্রলীগকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা দেন জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াছির আরাফাত ও সাধারন সম্পাদক সাদ আহমেদ।কমিটিতে স্থগিত কমিটির সভাপতি এস এম মেহেদী হাসানকে পুনরায় সভাপতি ও মাদকাসক্ত প্রমাণিত হওয়ায় স্থগিত কমিটির সাধারন সম্পাদক আলী হোসেনকে বাদ দিয়ে মোঃ জীবন হাসান সোহেল কে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়।

কিন্তু এবারো কুমারখালী উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে দেখা দিল জটিলতা । প্রশ্ন উঠলো সভাপতির ছাত্রত্ত্বের বয়স নিয়ে। তাই কমিটি ঘোষনার পরদিনই বয়স সংক্রান্ত জটিলতা প্রমাণীত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনা মোতাবেক কুমারখালী উপজেলা ছাত্রলীগ থেকে এস এম মেহেদী হাসানকে অব্যহতি দিয়ে তার জায়গায় স্থলাভিষিক্ত করা হলো ৪ নং সহসভাপতি জাহাঙ্গীর আলমকে। ১ নং সহসভাপতির বয়স নিয়ে একই জটিলতা দেখা দেয়ায় ২নং সহসভাপতিকে বাদ দিয়ে ৪ নং সহসভাপতিকে সভাপতি হিসাবে নিযুক্ত করায় আবারও সৃষ্টি হয়েছে নানা জটিলতা।

জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষারেরর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এবিষয়ে মুঠোফোনে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জানান,আমি প্রোগামে আছে পরে কথা হবে এবং এস এম মেহদী হাসান জানান,আমি ব্যস্ত আছি।

Sent from my Samsung Galaxy smartphone.
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET