সম্প্রতি কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রলীগের নবগঠিত কমিটি বিলুপ্ত নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন শুরু হয়েছে।
তারই ধারাবাহিকতায় আজ ১৯ ফেব্রুয়ারী উপজেলার বাসস্ট্যান্ডে নবগঠিত কমিটি বিলুপ্তির দাবীতে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেলের নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন সহ বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন। এ সময় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করার কারনে যোগাযোগ ব্যবস্থা সাময়িক ভাবে স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে বিক্ষোভ সমাবেশ ও অবরোধ প্রত্যাহার করে নেয় পদবঞ্চিত নেতারা।
উল্লেখ্য গত এক মাস আগে কুমারখালী উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল করে জাহাঙ্গীর আলমকে সভাপতি ও সোহেল হোসেন জীবনকে সাধারণ সম্পাদক করে ২ সদস্য বিশিষ্ট কমিটি দেয় জেলা ছাত্রলীগ।









