, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুষ্টিয়ায় এসএসসি’তে ইকরা মডেল স্কুলের শতভাগ সাফল্য অর্জন




কুষ্টিয়ায় এসএসসি’তে ইকরা মডেল স্কুলের শতভাগ সাফল্য অর্জন

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : জুন ০২ ২০২০, ২২:৩৩ | 1781 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়া জেলার ভাদালিয়ায় অবস্থিত ইকরা মডেল স্কুল থেকে প্রথম ব্যাচ হিসেবে এস.এস.সি. ২০২০ এ অংশগ্রহন করে শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে! বিজ্ঞান শাখা হতে ১৫ জন ও মানবিক শাখা হতে ১১জনসহ সর্বমোট ২৬ জন শিক্ষার্থী পরীক্ষায়  অংশগ্রহন করেছিল। যেখানে বিজ্ঞান শাখা হতে ৮ জন A+ ( ৪ জন গোল্ডেন সহ), ৭ জন A গ্রেড এবং মানবিক শাখা হতে  ৪ জন A গ্রেড, ৪ জন A- ও ৩ জন  B গ্রেড পেয়ে অসাধারণ সাফল্য অর্জনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে।

যার ফলে ছাত্রছাত্রীদের মাঝে আনন্দের বন্যা বইছে। অভিভাবক ও শিক্ষকরা মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করেন।

বিদ্যালয়ের পরিচালক ইবাদত হোসেন মিলন বলেন,এবারকার ব্যাচের শিক্ষার্থীরা ছিল খুবই ভালো। তাদের একাগ্রতা ও লেখাপড়ায় মনোনিবেশ আর অভিভাবকদের নিবির তত্ত্বাবধানের কারণে তারা কাঙ্খিত ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি  শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্ঠা, ভালো মানের পাঠদান ও নিয়মিত ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়ার ফলে সাফল্যের ফসল ঘরে তোলা সম্ভব হয়েছে।”

তিনি আরো বলেন,  “স্কুলের স্থাপিত ২০১১ সাল থেকে PEC, JSC ও SSC যেকোন পরীক্ষায় অংশগ্রহণ করে এই পর্যন্ত কোন শিক্ষার্থী অকৃতকার্য হয়নি। ‘ছাত্রছাত্রীদের এই ফলাফলে আমি খুবই খুশি। শিক্ষার্থীরা প্রতিবছর এইরকম ফলাফল ধরে রাখতে পারবে বলে আমি আশাবাদী। এখান থেকে পাস করা শিক্ষার্থীরা একসময় নিজের এলাকা ও দেশের উন্নয়নে অবদান রাখবে বলে আমি মনে করি।”

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী শফিকুর রহমান বলেন,শতভাগ সাফল্য যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গৌরবের। আমি অত্যন্ত আনন্দিত আমার স্কুল থেকে শতভাগ পাস করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET