, , ,

শিরোনামঃ-




কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলায় গৃহবধুসহ আহত-২

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২০, ২২:৩৪ | 962 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ার কুমারখালি উপজেলার সদকী ইউনিয়নের গোগালপুর গ্রামের মিয়া পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ১৭ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত হোসেন আলীর ছেলে আবুল কাশেম (৫০) এবং কাশেমের স্ত্রী মরিয়ম খাতুনকে সন্ত্রাসীরা কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান ৪ টা মোটরসাইকেল যোগে ১১ জন সন্ত্রাসী আবুল কাশেমের বাড়িতে ঢুকেই তাদেরকে  এলোপাথাড়ি কুপাতে থাকলে চিৎকারে  বাড়ির  আশেপাশের লোকজন ছুটে এসে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদের  উপরও চড়াও হয় একপর্যায়ে  এলাকাবাসীর বাধার মুখে তারা একটি টিভিএস মোটর সাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।

 

আহত কাশেম এবং এলাকাবাসী জানান সন্ধ্যায় হটাৎ করেই একদল লোক বাড়ির মধ্যে ঢুকেই অতর্কিত হামলা চালায় । হামলাকারীদের মধ্যে কুমারখালী / খোকসার  ক্রসফায়ারে নিহত এক সময়ের শীর্ষ সন্ত্রাসী টিক্কা বাহিনীর অন্যতম সহযোগী খোকসার সমশপুর গ্রামের আনোয়ারের ছেলে  আলম (৩৫),  আনোয়ার (৫৫), হোসেন আলীর ছেলে সেলিম (৩৫),  আবেদ আলী জোয়ারদার (৪৫),  আরশেদ মন্ডল, কুমারখালীর মালিয়াট গ্রামের সিরাজুলের  ছেলে মোনাজাত (৪৮), খোকসা সমশপুরের আনোয়ারের ছেলে  জুয়েল (২৮), মুসার ছেলে ইমন (২২), তালেবের ছেলে মাসুদ (৩০), কুমারখালীর গোপালপুরের আবেদ আলী জোয়ার্দারের ছেলে  সাকিব (১৮) ও রাকিব (২২) ছিলো বলে আহত কাশেম দাবী করেন।

আহতরা  কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  ডাঃ মোঃ ফারহান লাবিব জানান  দুই জনেরই গুরুতর  ইনজুরি হয়েছে এখনি কিছু বলা যাচ্ছে না, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা লাগতে পারে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET