, , ,

শিরোনামঃ-




কুড়িগ্রামে দু’দিন ব্যাপি শিক্ষা মেলা শুরু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১১ ২০১৮, ১৮:০৫ | 1095 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রাম থেকে, রাশিদুল ইসলাম:- ‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে কুড়িগ্রামে দু’দিন ব্যাপি শিক্ষা মেলা শুরু হয়েছে।
রবিবার সকালে কুড়িগ্রাম প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে শিক্ষা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন- প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) লোকমান আহমদ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, সদর ইউএনও আমিন আল পারভেজ, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৈফিকুর রহমান প্রমুখ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে দু’দিন ব্যাপি শিক্ষা মেলায় জেলার ৯টি উপজেলার ১৫টি স্টলে বিভিন্ন শিক্ষা উপকরণসহ মানসম্মত শিক্ষা কার্যক্রম নিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে। এছাড়াও থাকছে ভাওয়াইয়া, জারি-সারি এবং লোকজ গানের আয়োজন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET