৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০১৮, ১৫:৩৭ | 765 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকেঃ-  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, জাতীয় সংসদ বাতিল করে সকল দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন, ইভিএম বাতিল, যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পূনঃগঠন সহ ৭ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।

৩ অক্টোবর বুধবার দুপুরে কুড়িগ্রাম শহরস্থ ডায়াবেটিক হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জাহাজ মোড়ে সমাবেশ মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা। কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এ সময় বক্তব্য রাখেন- সহসভাপতি মোস্তাফিজার রহমান, আলহাজ্ব আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, হাসিবুর রহমান রহমান হাসিব, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, আলতাফ হোসেন, উপজেলা বিএনপি সম্পাদক মাহবুবর রহমান, পৌর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি হেলাল, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারন সম্পাদক হাসান জোবায়ের হিমেল সহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন-দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না করে আবারও একটি পাঁতানো নির্বাচনের পথে হাটছে সরকার। আওয়ামীলীগ আবারও জনগনের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তারা।
সমাবেশ শেষে জেলা বিএনপির একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক কুড়িগ্রাম মোছাঃ সুলতানা পারভীন এর নিকট স্মারকলিপি প্রদান করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET