, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুয়াকাটার পৌর মেয়র ও লাতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোটভাই মোশারেফ  মোল্লার গ্রেফতারের দাবিতে মহিপুরে মানব বন্ধন




কুয়াকাটার পৌর মেয়র ও লাতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোটভাই মোশারেফ  মোল্লার গ্রেফতারের দাবিতে মহিপুরে মানব বন্ধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ১৩ ২০২০, ১৭:৫৩ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পটুুয়াখালীর মহিপুরে মুঠোফোনে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি প্রদান করায় কুয়াকাটার পৌর মেয়র ও লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোটভাই, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহম্মদ ভূঁইয়ার হাত কাটা মামলার অন্যতম ওয়ারেন্ট ভুক্ত আসামি মাদক সেবি ও ভূমি দস্যু মোশারেফ মোল্লার গ্রেফতারের দাবিতে শনিবার সকাল ১১ টায় সামাজিক দুরত্ব বজায় রেখে মহিপুর প্রেসক্লাব ও সাধারণ জনগনের উদ্দোগে মহিপুর শেখ রাসেল সেতুর উপরে প্রায় শতাধিক লোকের উপস্থিতিতে মানব বন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে  উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কুয়াকাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নাসিরুদ্দিন বিপ্লব, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, থানা আওয়ামীলীগ  নেতা আনোয়ার হাওলাদার , মহিপুর থানা শ্রমিক লীগের সাবেক আহবায়ক সোহাগ আকন, মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজি, মহিপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সবুজ ভূইয়া অন্যতম।এসময় বক্তারা মাদক সেবি ও ভূমিদস্যু মোশারেফ মোল্লাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে থানা পুলিশ কে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান।এবিষয় অভি যুক্তমোশারেফ মোল্লার কাছে জানতে চাইলে সে ফোন রিছিপ করেনি।সরেজমিনে গিয়ে জানাগেছে মোশারেফ মোল্লার বড় ভাই কুয়াকাটা পৌর মেয়র ওঅপর ভাই লতাচাপলী ইউপি চেয়ারম্যান হওয়ায় ক্ষমতার দাপটে অনেকেই কোনঠাসহয়ে পরেছে। তার বিরুদ্ধে  একাধিক অভিযোগ থাকা সত্বেও প্রকাশ্যে মুখ খুলতে পারছেনা কে।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যাক্তিরা জানায় মোশারেফ মোল্লা মহিপুর সহ গোটা কুয়াকাটায় মাদকের বিস্তার সহ ভূমিদস্যুতায় এক নাম্বারে রয়েছে। তার বিরুদ্ধে কেউ কথা বল্লেই তাকে মাদক দিয়ে অথবা মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ এলাকা ছারা করেছে অনেককেই। এলাকাবাসী এহেন সন্ত্রাসী ও মাদক বয়বসায়ী মোশারেফ  এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবী জানান।মহিপুর থানার অফিসার ইনচার্জ জনান মোঃ মনিরুজ্জামান এবিষয় জানতে চাইলে তিনি বলেন  জিডি হয়েছে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET