মোঃ পারভেজ কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি – “ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় পালিত হয়েছে “ বিশ্ব পর্যটন দিবস ২০১৯। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুর অপারেটর এসোসিয়েশন (টোয়াক), হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন ও কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোশিয়েশন (কুটুম) ভিন্ন ভিন্ন ব্যানারে র্যালী ও আলোচনা সভা করেন।সকাল ৯টায় হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন ও কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন (টোয়াক) প্রথমে ট্যুরিস্ট পুলিশ কার্যালয় থেকে একটি র্যালী বের করেন।র্যালিটি কুয়াকাটা-ঢাকা মহাসড়ক হয়ে সমুদ্র সৈকত প্রদক্ষিণ শেষে আবাসিক হোটেল কুয়াকাটা ইন্ এর হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।এর পরে সকাল ১০টায় বাংলাদেশ পর্যটন করপোরেশন উদ্যোগে পর্যটন হলিডে হোমস’র সামনে থেকে একটি র্যালী বের করে এবং পটর্যন হলিডে হোমস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে পর্যটন হলিডে হোমস ব্যবস্থাপক সুভাস নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বরিশাল বিভাগীয় ট্যুরিস্ট পুলিশ জোনের এসপি মো. রেজাউল করিম, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অনুপ দাস, কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা, হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক এম.এ.মোতালেব শরীফ, কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সাঈদ, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম) সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির প্রতিনিধি সাংবাদিক হোসাইন আমির প্রমুখ।এ সময় বক্তারা আন্তর্জাতিক মানের এই পর্যটন নগরীকে গড়ে তুলতে সকলে মিলেমিশে পর্যটন বির্নিমানে কাজ করার আহবান জানান। বক্তারা আরো বলেন, সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। তাই কুয়াকাটা সমুদ্র সৈকতে দিনে দিনে পর্যটকের সংখ্যাও বাড়ছে।বর্তমান সরকার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে বেকারত্ব দূরীকরণের উদ্যোগ নিয়েছে। কুয়াকাটা সৈকতকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পাশাপাশি কুয়াকাটা পৌরসভাকে ভূমিকা রাখার আহবান করেন।পরে কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের নেতৃত্বে টোয়াক সদস্যরা সৈকত পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করেন।এসময় টোয়াক সদস্যরা স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের জন্য হেড এপ্রোন, হ্যা- গ্লোভস ও মাকস্ সামগ্রী সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিতরণ করেন।









