, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেন্দ্র ভুল করা পরীক্ষার্থীকে মোটরসাইকেলে করে পৌঁছে দিল পুলিশ




কেন্দ্র ভুল করা পরীক্ষার্থীকে মোটরসাইকেলে করে পৌঁছে দিল পুলিশ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৭ ২০২৩, ১৮:১৬ | 897 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে কেন্দ্র ভুল করা এক পরীক্ষার্থীকে মোটরসাইকেলে করে পৌঁছে দিয়েছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ। এছাড়াও ভুল করে প্রবেশ পত্র ও রেজিস্ট্রেশন কার্ড কেন্দ্রে না নিয়ে আসা আরও এক পরীক্ষার্থীর প্রবেশ পত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে যথাসময়ে পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন। হাজি জমির উদ্দিন সাফিনা মহিলা কলেজের এক শিক্ষার্থীর কেন্দ্র ছিল রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। কিন্তু সে ভুলক্রমে চলে যায় রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে। সেখানে রোল নম্বর খোঁজাখুঁজির এক পর্যায়ে ভুল বুঝতে পারলেও অনেক সময় অতিবাহিত হয়ে যায়। বিষয়টি পুলিশের নজরে আসলে চন্দ্রিমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মামুনুর রশিদ নিজে সেই পরীক্ষার্থীকে মোটরসাইকেলে করে রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা শুরুর পূর্বেই পৌঁছে দেন।
এদিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার এভার গ্রীন মডেল কলেজের এক পরীক্ষার্থী ভুলক্রমে তার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে না নিয়ে রাজশাহী কোর্ট কলেজ পরীক্ষা কেন্দ্রে চলে আসে। সেখানে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছাড়া তাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না দিলে বিষয়টি কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাঃ মনিরুজ্জামানের নজরে আসে। পরবর্তীতে তিনি নিজ দায়িত্বে সেই পরীক্ষার্থীর প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে পরীক্ষার সুব্যবস্থা করে দেন।
এই পৃথক দুটি ঘটনায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা আবেগাপ্লুত হন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
এছাড়া পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নির্বিঘেœ যাতায়াতের জন্য আরএমপি’র ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগগুলোকে সম্মিলিতভাবে কার্যকরি ব্যবস্থা গ্রহন করার জন্য নির্দেশ প্রদান করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET