যশোরের কেশবপুরের সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এমপি ইসমাত আরা সাদেকের পক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে ৫’শ কম্বল বিতরণ বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, ইউপি সদস্য আব্দুস সবুর, মহব্বত আলী, রেজাউল ইসলাম, আলাউদ্দীন, কবিতা খাতুন প্রমুখ। কম্বল বিতরণের পূর্বে সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত’র আয়োজনে এমপি ইসমাত আরা সাদেকের সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়।









