যশোরের কেশবপুরের কুঠিবাড়ি মহাশ্মশানের নতুন কমিটি রবিবার বিকালে মহাশ্মশান চত্ত¡রে গঠন করা হয়েছে।
কমিটি গঠনের আহবায়ক শ্রী দুলাল সাহার সভাপতিত্বে মেয়াদোত্তীর্ণ পুরাতন কমিটি ভেঙ্গে সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে শ্রী স্বপন কুমার মুখার্জীকে সভাপতি, শ্রী নিমাই চন্দ্র দাস ও শ্রী অসীত ভদ্র-কে সহ-সভাপতি, শ্রী সত্যজিৎ সাহা (বুলু)-কে সাধারণ সম্পাদক, শ্রী কনক কুমার সেন-কে সহ-সম্পাদক, শ্রী সুব্রত মুখার্জী (উজ্জ্বল) ও শ্রী আশুতোষ মজুমদারকে যুগ্ম-সম্পাদক, শ্রী দিপংকর সাহা টিটো-কে কোষাধ্যক্ষ, শ্রী শেখর দাসকে ১নং সদস্য নির্বাচিত করে ৮১ সদস্য বিশিষ্ট কুঠিবাড়ি মহাশ্মশানের ত্রি-বার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ উক্ত নতুন কমিটি আগামী ৩ বছরের জন্য কুঠিবাড়ি মহাশ্মশানের উন্নয়ন-সহ আগামী সকল অনুষ্ঠান সম্পন্ন করবে।









