, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে আস্থা সমিতির উদ্যোগে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকারকে ফুলের শুভেচ্ছা প্রদান




কেশবপুরে আস্থা সমিতির উদ্যোগে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকারকে ফুলের শুভেচ্ছা প্রদান

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২০, ১৮:২৫ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশেষ প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে তাঁকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা বালিয়াডাঙ্গায় বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার বাসভবনে তাঁকে ফুলের শুভেচ্ছা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবু সালেহ মুসা, সম্পাদক উত্তম কুমার সাহা, পরিচালক মকবুল হোসেন, কার্যকরী সদস্য ইন্দ্রজিৎ সাহা, সিনিয়র অফিসার আছিয়া খাতুন ও সিনিয়র অফিসার নজরুল ইসলাম।
উল্লেখ্য, কেশবপুর উপজেলার বালিয়াডাংগা গ্রামের মৃত তারাপদ সরকারের পুত্র শ্যামল সরকার বর্তমানে কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সেন্টার ফর বাংলাদেশ-ইন্ডিয়া রিলেশনস (সিবিআইআর) এর খুলনা বিভাগীয় সমন্বয়ক এবং গীতা শিক্ষা কমিটি এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET