সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেক ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেকের কন্যা যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নওরীন সাদেক রবিবার দিনব্যাপী কেশবপুর উপজেলায় মজিদপুর ইউনিয়নের আটন্ডা-শ্রীফলা বাজার, বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভান্ডারখেলা বাজার ও হাসানপুর ইউনিয়নের বগা বাজারে গণসংযোগ করেছেন। আটন্ডা-শ্রীফলা বাজারে গণসংযোগকালে বক্তব্য রাখেন মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম। ভান্ডারখোলা বাজারে গণসংযোগকালে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগনেতা মোশারফ হোসেন, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জি.এম. হাফিজুর রহমান। বগা বাজার ও বগা আর এন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসংযোগকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, সদস্য শাহাদাৎ হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বি.এম. শহিদুজ্জামান শহিদ ও হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জি.এম. আলতাফ হোসেন।
উল্লেখিত ৩টি গণসংযোগ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেকের পুত্র তানভীর সাদেক, সাবেক এপিএস নোমান সাদেক, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নিরব প্রমুখ।
উল্লেখ্য কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেকে মৃত্যুতে এই সংসদীয় আসনটি শূন্য হয়।









