, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • কেশবপুরে উপ-নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি ……….শাহীন চাকলাদার




কেশবপুরে উপ-নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি ……….শাহীন চাকলাদার

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ১২ ২০২০, ০৯:৫৭ | 878 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, বিএনপি করোনা ভাইরাস মহামারীতে দেশবাসির পাশে দাঁড়াইনি। ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ দেশবাসির পাশেও বিএনপি দাঁড়াইনি। যে কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ করোনা ভাইরাস মহামারী ও ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ উপজেলা বাসীর পাশে না দাঁড়ানোর কারণে তিতি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি। আগামী ১৪ জুলাই উপ-নির্বাচনে কেশবপুর উপজেলা বাসী ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে কেশবপুর উপজেলার উন্নয়নের ধারা বাহিকতা বজায় রাখতে হবে।

গতকাল সন্ধ্যায় কেশবপুর সদর ইউনিয়নের খতিয়াখালী মোড়ে নির্বাচনী পথসভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কেশবপুর সদর ইউনিয়ন ৮ নং আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য জয়দেব দাসের সভাপতিত্বে ও   উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহŸায়ক এ্যাড. মিলন মিত্র, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, কোষাধ্যক্ষ স্বপন মুখার্জী, প্রবীণ আওয়ামী লীগনেতা সন্তোষ দাস, আব্দুল করিম গাজী, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মনিমোহন, সাধারণ সম্পাদক কবির হোসেন, চন্দ্র শেখর দাস, আবুল বাসার খান, নজরুল ইসলাম, ইউপি সদস্য রেহেনা ফিরোজ, ইউপি সদস্য মৃণাাল কান্তি দাস, সমাজসেবক নারায়ন চন্দ্র দাস, ছাত্রলীগের সুষ্মিতা দে প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET