, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে পাওনা টাকা চাওয়ায় হামলা- একই পরিবারের ৩ জন আহত




কেশবপুরে পাওনা টাকা চাওয়ায় হামলা- একই পরিবারের ৩ জন আহত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৩ ২০২০, ২১:৫৯ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরের সন্যাসগাছা গ্রামে পাওনা টাকা চাওয়ায় হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়ে হাসাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।
কেশবপুর থানায় মামলা সূত্রে জানাগেছে, উপজেলা সন্যাসগাছা গ্রামের আবুল হোসেন শেখের পূত্র বিল্লাল শেখ ট্রাকটার দিয়ে জমি চাঁষ করে জীবিকা নির্বাহ করে আসছে।
বিল্লাল শেখ সম্প্রতি একই গ্রামের মৃত আমের আলী শেখের পূত্র খলিল শেখের জমি চাঁষ করে। কিন্তু খলিল শেখ চাষের টাকা না দিয়ে বিল্লাল শেখকে ঘুরাতে থাকে। ২২ জাুয়ারি দুপুরে পাওনা টাকা চাইলে খলিল শেখ ও তার ২পূত্র আছাদ শেখ এবং জিহাদ শেখ ও একই গ্রামের মৃত জোনাব আলী শেখের পূত্র আতিয়া শেখ ধারালো দাঁ, ছুরি লোহার রড দিয়ে বিল্লাল শেখের উপর হামলা চালিয়ে আহত করে। বিল্লাল (২৬)কে বাঁচাতে যেয়ে তার পিতা আবুল হোসেন শেখ (৫০) ও মাতা খালেদা বেগম (৪৫) আহত হয়। মারাতœক আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় বিল্লাল বাদী হয়ে ২৩ জানুয়ারি কেশবপুর থানায় এটি মামলা করেছে যার নং ২০/২০।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET