এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়ো জনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ-১৭) ফুট বল টুর্নামেন্টের ৯ম খেলায় কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ২-০ গোলে সুফলাকাটি ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে জয় লাভ করে। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ার ম্যান জয় সাহার সভাপতিত্বে প্রধান অতিথিহিসাবে নিধি স্পোটিং ক্লাবের সৌজন্যে বিজয়ী কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশেরখেলোয়ার মনিরুল ইসলামের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুর স্কার তুলে দেন শহীদ ফ্লা. লে. মাসুমমেমোরিয়াল কলেজের প্রভাষক স.ম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউপির প্যানেল চেয়ারম্যান রেহেনা ফিরোজ,ইউপি সদস্য নিমাই চন্দ্র দাস, মৃণাল দাস, ওলিয়ার রহ মান, নাজমা বেগম, সুফলাকাটি ইউপির সদস্য মাহাবুর রহমান ও আফছার উদ্দীন। খেলার ধারা বর্ননায় ছিলেন মহির উদ্দীন মাহী।









