, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন




কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৫ ২০২৩, ২২:০০ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেশবপুরে “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে সপ্তাহব্যাপী নানা কর্মসূচীর মধ্যে মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা আবমুক্তকরণ এবং উপজেলা পরিষদ মিলনায়তনে প্রামান্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি তপন কুমার মন্টু, উপজেলা মৎস্য লীগের সভাপতি ও সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, মৎস্য চাষী মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ রুহুল কুদ্দুস এবং গীতাপাঠ করেন অর্পিতা বিশ্বাস।
আলোচনা সভা শেষে নিরাপদ মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় এস এম মনজুর রহমান ও সুব্রত মন্ডলকে, এবং কে ডি মৎস্যজীবি সমিতিকে সম্মাননা স্মারক প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET