যশোরের কেশবপুরে রাইটস যশোরের আয়োজনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে, নারী ও মেয়েদের শারীরিক, যৌন, মানসিক এবং অন্যান্য নির্যাতন এবং বৈষম্য থেকে রক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা সোমবার সকালে বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাসের সভাপতিত্বে ও রাইটস যশোরের প্রজেক্ট অফিসার প্রণব ধরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। উদ্বুদ্ধকরণ সভায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উপজেলা পর্যায়ে প্লাটফরম গঠন করা হয়।









