, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • কেশবপুরে ব্যাবসা সেক্টরে ব্যাপক উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন ….. শাহীন চাকলাদার




কেশবপুরে ব্যাবসা সেক্টরে ব্যাপক উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন ….. শাহীন চাকলাদার

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১২ ২০২০, ২১:৪১ | 907 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, কেশবপুরের ব্যাবসায়ীরা মাথা উঁচু করে তাদের ব্যাবসা পরিচালনা করবে। কেউ তাদের কোন সমস্যা সৃষ্টি করবে না। ব্যাবসা সেক্টরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। ব্যাবসা সেক্টরে ব্যাপক উন্নয়নের জন্য আগামী ১৪ জুলাই উপ-নির্বাচনে ভোটে নৌকায় ভোট দিন।
তিনি আরো বলেন, শান্তিপ্রিয় কেশবপুর বাসী স্বস্তি আর শান্তিতে বসবাস করবে। কেশবপুরে কোন সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজ থাকবে না, মাদকসেবী থাকবে না। আমি কেশবপুর উপজেলাকে ঢেলে সাজাতে চাই। গ্রাম পর্যায়ের উন্নয়ন নিশ্চিত করতে চাই।
গতকাল বিকাল কেশবপুরে ব্যাবসায়ীদের সমবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও শেখ শাহিনের সঞ্চালনায় কেশবপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন বণিক সোসাইটির সাধারণ সম্পাদক কামরুল বিশ্বাস,বি সি ডি এস কেশবপুর এর সাধারণ সম্পাদক শংকর পাল ও ব্যাবসায়ী কাত্তিক রায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET