, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে মানুষের কল্যাণে মানবতার দেয়ালের উদ্বোধন




কেশবপুরে মানুষের কল্যাণে মানবতার দেয়ালের উদ্বোধন

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১২ ২০২২, ১৮:১৩ | 778 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরে মানুষ মানুষের জন্য শ্লোগানকে সামনে রেখে মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়েছে। মানবতার দেয়াল থেকে প্রতিদিন ভ্যানচালক, শ্রমিক-সহ দরিদ্র মানুষরা পোষাক নিতে পারবেন। কেশবপুর উপজেলা ভোরের সাথীর সার্বিক সহযোগিতায় রবিবার সকালে পৌরসভার সম্মুখে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মানবতার দেয়ালের উদ্বোধন করেন মানবতা দেয়ালের প্রতিষ্ঠাতা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভোরের সাথীর টিমলিডার শিক্ষক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সদস্য অধ্যাপক মিজানুর রহমান, প্রভাষক আবু জাফর, প্রভাষক মুহাসিন আলম, প্রভাষক দিনেশ দেবনাথ, বিশিষ্ট ব্যাবসায়ী মাহাবুর রহমান, প্রধান শিক্ষক আজিজুর রহমান, কপোতাক্ষের পরিচালক আজাহারুল ইসলাম, শিক্ষক মফিজুর রহমান মফিজ, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল জলিল, ব্র্যাক কর্মকর্তা অনিল কুমার,দলিতের সাবেক ম্যানেজার উজ্জ্বল কুমার মন্ডল, প্রহালাদ কুমার প্রমুখ। উল্লেখ্য, মানবতার দেয়াল থেকে যার যেটা প্রয়োজন সেটা নিয়ে যেতে পারবেন এবং যার যেটা প্রয়োজন না সেটা রেখে যেতে পারবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET