, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে শাহীন চাকলাদারের পক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন




কেশবপুরে শাহীন চাকলাদারের পক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৬ ২০২০, ২১:০২ | 1162 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নির্দেশনায় কেন্দ্রীয় যুবলীগের আহবানে কেশবপুর উপজেলা যুবলীগ নেতা এম এ হাসানের নেতৃত্বে মাস ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকালে প্রধান অতিথি হিসাবে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আবু হানিফ শাহিন, পৌর যুবলীগের সোহান, রুবেল, ৩নং মজিদপুর ইউনিয়ন যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, ৮নং সুফলাকাঠি ইউনিয়ন যুবলীগ নেতা ইনামুল বিশ্বাস, রুহুল আমিন, ৭নং পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, ৭নং পাঁজিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক জি এম রাসেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রলীগের শেখ আব্দুল্লাহ, রুবেল হোসেন, পৌর ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান রোকন, হাসিব প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET