যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও বালিয়াডাঙ্গা পূর্বপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলরুবা পারভীনের পূত্র জি.এম. ফাহিম রহমান ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করেছে। সে কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৯ সালে জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে উক্ত কৃতিত্ব অর্জন করে। সে তার কৃতিত্বের জন্য পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সাথে সাথে লেখা-পড়া করে মানুষের মত মানুষ হওয়ার জন্য সকলের দোয়া চেয়েছেন।
উল্লেখ্য জি.এম. ফাহিম রহমান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করেছিল। ফাহিমের একমাত্র বোন পুষ্পিতা রহমানও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জেএসসি পরীক্ষায়ও ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করেছিল।









