যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীনদের জন্য খাদ্য অধিদপ্তর পরিচালিত বিশেষ ও.এম.এস, প্রতিকেজি ১০ টাকা মূল্যে চাউল বিক্রয় রবিবার সকালে শহরের গমপট্টিতে উদ্বোধন করা হয়েছে। ও.এম.এস, ডিলার স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রতিকেজি ১০ টাকা মূল্যে চাউল বিক্রয় উদ্বোধন করেন উপজেলা সহকারী বিআরডিপি অফিসার আজমল হোসেন। এসময় পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খাদ্য অধিদপ্তর পরিচালিত বিশেষ ও.এম.এস, প্রতিকেজি ১০ টাকা মূল্যে চাউল পরিবার প্রতি সর্বোচ্চ ৫ কেজি ক্রয় করতে পারবেন এবং সপ্তাহে প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত চাউল পাওয়া যাবে।
Please follow and like us:









