যশোরের কেশবপুরে পরিত্রাণের প্রশিক্ষণ কেন্দ্রে দলিত জনগোষ্ঠীর জ্যবিনমান উন্নয়নে বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যোগে হাউজ ওয়ারিং বিষয়ে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ সোমবার বিকালে সম্পন্ন হয়েছে। দাতা সংস্থা ইউকে এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংগঠন প্রোমোটিং রাইটস্ অফ দলিত এন্ড এক্সক্লুডেড পিপল (প্রদীপ) প্রকল্পের আওতায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের প্রথম অথিবেষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রশিক্ষনার্থীদের মাঝে টুল বক্স বিতলে করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস। দু’পর্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসআর সাঈদ, দলিত ভয়েস ২৪.কম এর বার্তা সম্পাদক আসাফুর রহমান কাজল ও উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস। আরো উপস্থিত ছিলেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম, মনিটরিং অফিসার তাপস মন্ডল, প্রজেক্ট অফিসার শরীফ আহম্মেদ, স্বেচ্ছাসেবী সুমন দাস প্রমুখ। ৩০ জন দলিত যুবককে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন কিশোর কুমার মিত্র ও অনুপ ঘোষ।









