, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে ৩ শত কৃষক- কৃষাণীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ




কেশবপুরে ৩ শত কৃষক- কৃষাণীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ৩১ ২০২১, ২২:২৮ | 811 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়েজনে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে ২০২০-২১ অর্থবছরে উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে ক্রয়কৃত ১টি ভার্মিকম্পোষ্ট সেপারেটর, সেক্স ফেরোমন, ট্রাপ এবং রঙ্গিন আঠালো ফাঁদ সহ ৩শত কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে উপকরণ সোমবার সকালে বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে কৃষক-কৃষাণীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্যা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন। এসময় বিনামূল্যে কৃষক তসলিমকে ১টি ভার্মিকম্পোষ্ট সেপারেটর প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET