কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ ই জানুয়ারী অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ১১টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন-সহ দলীয় নেতৃবৃন্দ-কে সাথে নিয়ে দলীয় কার্যালয় সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন। তাঁরা হলেন ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নৌকার মাঝি ওহেদুজ্জামান মিন্টু, মজিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নৌকার মাঝি মনোজ তরফদার, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নৌকার মাঝি গৌতম রায়, পাঁজিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নৌকার মাঝি জসিম উদ্দিন, সুফলাকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নৌকার মাঝি গোলাম কিবরিয়া মনি ও হাসানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নৌকার মাঝি তৌহিদুজ্জামান তহিদ









