যশোরের কেশবপুর উপজেলা বঙ্গবন্ধ ছাত্র পরিষদের আয়োজনে মুজিব শতবর্ষ পালন উপলক্ষে শুক্রবার দুপুরে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করা হয়েছে। উপজেলা বঙ্গবন্ধ ছাত্র পরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নিরবের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহফুজের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বি.এম, শহিদুজ্জামান শহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু। অনুষ্ঠানে উপজেলা যুবলীগ, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, পৌর ও সকল ইউনিয়ন যুবলীগ এবং বঙ্গবন্ধ ছাত্র পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









