যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, নৌকা হচ্ছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানে প্রতীক, আদর্শের প্রতীক, উন্নয়নের প্রতীক. জননেত্রী শেখ হাসিনার প্রতীক। আর কেশবপুর উপজেলা বাসি হচ্ছে শান্তিপ্রিয়। আগামী ২৯ মার্চ উপ-নির্বাচনে শান্তি ও স্বস্তির প্রতীক নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধরা অব্যাহত রাখুন। তিনি আরো বলেন, চাঁদাবাজ, ধান্দাবাজ, মতলবাজ, ইয়াবা ব্যাবসায়ী, মাদক সেবিদের কেশবপুরে স্থান হবে না।
রবিবার বিকালে কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল গফ্ফারের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন মিলনের পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম নিয়ামত উল্লাহ ও যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আলি হোসেন নয়ন। আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক বি এম ইব্রাহীম হোসেন, যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাসার খান, যুগ্ম-আহবায়ক সেলিম খান, পাঁজিয়া ইউনিয়ন স্বোচ্ছাসেবকলীগের আহবায়ক সাজ্জাত হোসেন, গৌরীঘোনা ইউনিয়ন স্বোচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদুর রহমান, সুফলাকাটি ইউনিয়ন স্বোচ্ছাসেবকলীগের আহবায়ক আলি হাসান মিন্টু, বিদ্যানন্দকাটি ইউনিয়ন স্বোচ্ছাসেবকলীগের আহবায়ক শরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম খয়রাত হোসেন, সহ-সভাপতি যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সহ সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম পিটু, যশোর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আসাদুজ্জামান আসাদ, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন দফাদার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক প্রমুখ।
কেশবপুর উপজেলা কৃষকলীগের কর্মী সভা অনুষ্ঠিত









