১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • কেশবপুর পৌর নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র রফিকুল ইসলামের মনোনয়নপত্র জমা




কেশবপুর পৌর নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র রফিকুল ইসলামের মনোনয়নপত্র জমা

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৬ ২০২১, ২২:১৯ | 961 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে জমা দিয়েছেন বর্তমান পৌরসভা মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম। সোমবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে মঙ্গলবার দুপুরে তা জমা দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হোসাইন মোহাম্মদ ইসলাম, সদস্য শেখ মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ মশিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, সহ-সভাপতি শফিকুল ইসলাম টুকু, মদন সাহা অপু, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা ওজিয়ার রহমান, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, প্রমুখ
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের মধ্যে পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভার সাথে কেশবপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, বাছাই হবে ৪ ফেব্রুয়ারি। এরপর ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রচার শেষে ২৮ ফেব্রুয়ারি হবে ভোট। সেদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। ভোট হবে ইভিএমে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET