, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুর পৌর মেয়র পদে যুবলীগের আহ্বায়ক শহিদের দলীয় মনোনয়নের দাবী




কেশবপুর পৌর মেয়র পদে যুবলীগের আহ্বায়ক শহিদের দলীয় মনোনয়নের দাবী

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২০, ২১:৪৭ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর পৌর সভার আগামী নির্বাচনে মেয়র পদে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও প্যানেল মেয়র বি.এম. শহিদুজ্জামান শহিদের পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের দাবীতে উপজেলা যুবলীগের এক সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলুর আহ্বানের পৌর ভবনের অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুজ্জামান, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহিন আলম, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তুহিন রেজা, যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম- আহ্বায়ক শামীম রেজা ও মাসুম বিল্লাহ, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম- আহ্বায়ক হাবিবুর রহমান, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের যুগ্ম- আহ্বায়ক আল হেলাল, জিল্যুর রহমান ও টিপু সুলতান, মজিদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম- আহ্বায়ক আব্দুস সামাদ প্রমুখ। উল্লেখ্য ২০১৫ সালের ৩০ ডিসেম্বর কেশবপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET