, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগের মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত পাইনি মেডিকেল বোর্ড




খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগের মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত পাইনি মেডিকেল বোর্ড

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২৫, ১৬:৪২ | 754 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মেডিকেল পরীক্ষায় কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের নেতৃত্বে থাকা চিকিৎসক।খাগড়াছড়ি সদর হাসপাতালে তিন সদস্যের মেডিকেল বোর্ডের পরীক্ষায় রিপোর্টে বলা হয়েছে, ভুক্তভোগীর শরীরের ভেতরে ও বাইরে ধর্ষণের কোনো চিহ্ন মেলেনি।বোর্ডের নেতৃত্বে থাকা খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. জয়া চাকমা জানান, আমরা সব ধরনের পরীক্ষানিরীক্ষা করেছি এবং মেডিকেল রিপোর্ট জমা দিয়েছি। ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।পরীক্ষক দলে হাসপাতালের মেডিকেল অফিসার মোশারফ হোসেন ও নাহিদা আক্তারও ছিলেন।
২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় ওই শিক্ষার্থীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা তিনজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে সদর থানায় মামলা করেন। ২৪ সেপ্টেম্বর পুলিশ সন্দেহভাজন শয়ন শীলকে (১৯) গ্রেপ্তার করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET