, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • খাগড়াছড়িতে আঞ্চলিক মানবাধিকার সম্মেন অনুষ্ঠিত




খাগড়াছড়িতে আঞ্চলিক মানবাধিকার সম্মেন অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০২০, ০২:১০ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক মানবাধিকার সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫ ফেব্রুয়ারি)সকালে খাগড়াছড়ি টাউন হলে,খাগড়াছড়ি’র বিশিষ্ঠ আইনজীবি ও বিএইচআরসি-খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি এড.মহিউদ্দিন কবির বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ফয়জুর রহমান,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এবং খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম।উদ্বোধনী বক্তব্য রাখেন বিইএচআরসি’র জাতীয় নির্বাহী কমিটি’র মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার।
প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন,সকল মানুষের জন্য সম-মর্যাদা প্রতিষ্ঠাই মহান মুক্তিযুদ্ধের চেতনা।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিকশিত জাতি রাষ্ট্রের প্রতিটি সংগ্রামে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মনোবাসনাই হলো জাতির মুক্তি এবং সমৃদ্ধি। সেই সমৃদ্ধি অর্জনের জন্যই সকল মানুষের সমানাধিকার প্রতিষ্ঠা জরুরী।জাতির পিতার আদর্শিক পথ ধরে বর্তমান সরকার কাজ কওে যাচ্ছে।
খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হয়েছে বসন্ত বরণ উৎসব
খাগড়াছড়ি প্রতিনিধি :
ঋতুরাজ বসন্তের ছোঁয়া লেগেছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে।প্রকৃতির রঙ্গে রঙ্গিন হয়ে হাতে-মাথায় ফুল নিয়ে রঙিন সাজে সেজেছে তরুণ-তরুণীরাসহ বিভিন্ন বয়সী নারী পুরুষ। নানা আয়োজনে পাহাড়ি এ জেলায় পালিত হয়েছে বসন্ত বরণ উৎসব।
শুক্রবার(১৪ফেব্রুয়ারী)বারসকালে বসন্ত বরণ উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে জেলা শিল্পকলার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।নানান সাজে অংশ নেয় বিভিন্ন বয়সী নারী পুরুষ। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীর সামনে পলাশ তলায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মিলিত হয় শোভাযাত্রাটি। গান-নাচের পাশাপাশি কবিতায় বরণ করে নেয়া হয় বসস্তকে।
একাডেমির নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত বসস্ত বরণ অনুষ্ঠান,উদ্বোধন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ রফিকুল আলম,ভারপ্রাপ্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম সহ ও সদর উপজেলা পরিষদের চেয়াম্যান মোঃ শানে আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক জীতেন বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এছাড়া বর্ণাঢ্য শোভাযাত্রা,সাংস্কৃতিক অুনষ্ঠান বিভিন্ন আয়োজনে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।খাগড়াছড়ি সরকারী কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।হাতে ফুল, পরণে হলুদ শাড়ি ও পাঞ্জাবী পরে শোভাযাত্রায় অংশ নেয় শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি শহরের চেঙ্গী স্কোয়ার হয়ে কলেজ মাঠে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।প্রদর্শনী করা হয় বিভিন্ন পিঠা-পুলির।
শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পাশাপাশি সুন্দর সমাজ বিনির্মাণ ও পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধন জোড়ালে করার প্রত্যাশা করেন তারা। একইসাথে মাদক, ধর্ষণ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে আহবান জানান শিক্ষার্থীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET